শ্রেণিকক্ষে মোবাইল ফোন আনতে নিষেধ করায় মঙ্গলবার গোপালগঞ্জের উলপুর পিছি পূণচরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ১০ জনকে লাঞ্ছিত করা হয়েছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, গত রোববার স্কুলের নিয়ম লংঘন করে জামিল মীনা (জনি) নামে নবম শ্রেণির এক ছাত্র ক্লাসে মোবাইল নিয়ে আসে। বিষয়টি দেখে প্রধান শিক্ষক আসন্তষ কুমার বিশ্বাস ওই ছাত্রের মোবাইল কেড়ে নেয় এবং তাকে শাসন করে। এ সময় ওই ছাত্র তাকে দেখে নেয়ার হুমকি দেয়।
পরে এরই জের ধরে মঙ্গলবার সকালে উলপুর বাসস্ট্যান্ড এলাকায় মীনার ও তার দলবল লাঠিশোঠা, রোড নিয়ে আমার ওপর হামলা চালায়। এ খবর পেয়ে স্কুলের অন্য শিক্ষকরা আসন্তষ কুমার বিশ্বাসকে বাঁচাতে এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়।
এদিকে, এ ঘটনার প্রতিবাদে স্কুল প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীর বাবা হোসেন মীনাসহ ১০ জনের নামে থানায় অভিযোগ করেছেন প্রধান শিক্ষক আসন্তষ কুমার বিশ্বাস।
আহত প্রধান শিক্ষকসহ ২ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান মো. সেলিম রেজা।