শিক্ষা

৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ

পিএসসি
পিএসসি

ছত্রিশতম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বুধবার কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত আবশ্যিক এবং ৫ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত পদ সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা হবে।

বিজ্ঞপ্তিতে জানানো আর বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে লিখিত পরীক্ষা হবে। ২০০ নম্বরের লিখিত পরীক্ষার সময় চার ঘণ্টা আর ১০০ নম্বরের পরীক্ষার সময় তিন ঘণ্টা।

পরীক্ষা শুরুর ১৫ মিনিট পর কোনো প্রার্থীকে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে দেয়া হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পিএসসির তথ্য অনুযায়ী, লিখিত পরীক্ষায় গড় ন্যূনতম পাস নম্বর ৫০। কোনো বিষয়ে কেউ ৩০ শতাংশের কম পেলে তিনি ওই বিষয়ে কোনো নম্বর পাননি বলে গণ্য হবে।

গত ১০ ফেব্রুয়ারি ৩৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ১৩ হাজার ৮৩০ জন লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন। প্রিলিমিনারি পরীক্ষা গত ৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়। এতে দুই লাখ ১১ হাজার ৩২৬ জন অংশ নেন। গত বছরের ৩১ মে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এর মাধ্যমে বিভিন্ন ক্যাডারে দুই হাজার ১৮০ জনকে নিয়োগ দেয়া হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ