চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে।
এবার সারাদেশে পাসের হার শতকরা ৭৪.৭০%। গত বছরের তুলনায় এবার পাসের হার বেড়েছে ৫.১%।
মোট ৮টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে এ বছর ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৫৮ হাজার ২৭৬ জন। এর মধ্যে:
ঢাকা বোর্ডে পাসের হার ৭৩.৫৩%, জিপিএ-৫ পেয়েছে ২৮ হাজার ১১০ জন শিক্ষার্থী,
যশোর বোর্ডে পাসের হার ৮৩.৪২%, জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৫৮৬ জন শিক্ষার্থী,
রাজশাহী বোর্ডে পাসের হার ৭৫.৪০%, জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৭৩ জন শিক্ষার্থী,
দিনাজপুর বোর্ডে পাসের হার ৭০.৬৪%, জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮৯৯ জন শিক্ষার্থী,
বরিশাল বোর্ডে পাসের হার ৭০.১৩%, জিপিএ-৫ পেয়েছে ৭ শত ৮৭ জন শিক্ষার্থী,
সিলেট বোর্ডে পাসের হার ৬৮.৫৯%, জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩৩০ জন শিক্ষার্থী,
চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৬৪.৬০%, জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২৫৩ জন শিক্ষার্থী এবং
কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৪.৪৯%, জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯১২ জন শিক্ষার্থী,
আর ঢাকায় ডিপ্লোমা-ইন বিজনেস স্টাডিসে (ডিআইবিএস) পাসের হার ৮১.৪৬%, জিপিএ-৫ পেয়েছে ৩ শত ২৫ জন শিক্ষার্থী,
এছাড়াও কারিগরি পাসের হার ৮৪.৫৭%, জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৫৮৭ জন শিক্ষার্থী,
মাদ্রাসা পাসের হার ৮৮.১৯%, জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৪১৪ জন শিক্ষার্থী।
আর বিদেশে ৭টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেন ২৩২ জন। পাসের হার ৯৩.৫৫%, জিপিএ-৫ পেয়েছে ৫৩ জন পরীক্ষার্থী।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এইচএসসি ও সমমানের ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এ সময় শিক্ষামন্ত্রী বলেন, ৮টি সাধারণ বোর্ড, একটি মাদ্রাসা এবং একটি কারিগরি বোর্ডের অধীনে এবার ১২ লাখ ৩৬৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
দুপুর ১টায় শিক্ষামন্ত্রী সচিবালয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়।
যেভাবে ফল জানা যাবে :
শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট www.educationboardresults.gov.bd সংশ্লিষ্ট সকল পরীক্ষা কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবে। এছাড়াও যে কোনো মোবাইল থেকে এসএসএম করে পরীক্ষার ফল জানা যাবে।
এজন্য ৮টি সাধারণ বোর্ডের ক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, স্পেস দিয়ে রোল নম্বর, স্পেস দিয়ে ২০১৬ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
আলিমের ক্ষেত্রে ফল জানতে Alim লিখে স্পেস দিয়ে Mad (বোর্ডের নামের প্রথম তিন অক্ষর) স্পেস দিয়ে রোল নম্বর, স্পেস দিয়ে ২০১৬ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
এছাড়া এইচএসসি ভোকেশনালের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৬ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। তিন ক্ষেত্রেই ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেয়া হবে।