চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের-চবি ছাত্রীদের হলে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ জিহাদি বই ও কয়েকটি ল্যাপটপ উদ্ধার করেছে কর্তৃপক্ষ।
বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা, খালেদা জিয়া ও শামসুন্নাহার হলে তল্লাশি চালায় কর্তৃপক্ষ।
এসময় জামাতের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী, দেলোওয়ার হুসাইন সাঈদীর লেখাসহ বিপুল পরিমাণ জিহাদি বইসহ কয়েকটি ল্যাপটপ, ইসলামী ছাত্রী সংস্থার লিফলেট, রশিদ বই, বিভিন্ন ধরনের প্রচারপত্রও উদ্ধার করা হয়েছে।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে অনুপস্থিত ১৪ শিক্ষার্থীর তালিকা করেছে কর্তৃপক্ষ।
চবিতে নিখোঁজ শিক্ষার্থীদের তালিকায় রাজধানীর গুলশানে জঙ্গি হামলার অন্যতম মাস্টারমাইন্ড নুরুল ইসলাম মারজানের নাম থাকার পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ পুনরায় নিখোঁজদের তালিকা করছে। এ পর্যন্ত নিয়মিত অনুপস্থিত ১৪ জনের একটি তালিকা করা হয়েছে। নিখোঁজের বিষয়টি আরো যাচাই বাচাই করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন তালিকা প্রণয়নের পাশাপাশি হলে এবং সেমিনার কক্ষে তল্লাশি চলায় কর্তৃপক্ষ- বুধবার রাতে আরবী বিভাগে নিয়মিত অনুপস্থিত এমন ১৪ শিক্ষার্থীর একটি তালিকা তৈরি করেছে বলে জানান উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী।
তিনি আরো বলেন, এছাড়াও অন্য বিভাগে এমন কেউ এমন অনুপস্থিত আছে কিনা সেটা খতিয়ে দেখছেন কর্তৃপক্ষ এবং প্রতি কয়েকমাস পরপর তারা তালিকা আপডেট করা হবে।
গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আরবী ও ইসলামের শিক্ষা বিভাগের সেমিনার কক্ষে তল্লাশি করে কর্তৃপক্ষ ধর্মীয় উন্মাদনা তৈরিকারী দুই শতাধিক বই উদ্ধার করা হয়েছে এবং এ তল্লাশি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী।