শিক্ষা

পাসের হারে মেয়েরা এগিয়ে, জিপিএ-তে এগিয়ে ছেলেরা

পাসের  উচ্ছাস
পাসের উচ্ছাস

গতবছরের চেয়ে এ বছর এইচএসসি এ সমমানেন পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ দুটোই বেড়েছে। গত বছরের চেয়ে এবছর ১৫ হাজার ৩৮২ জন শিক্ষার্থী জিপিএ-৫ বেশি পেয়েছে।

এবার দশটি বোর্ডে গড় পাসের হার ৭৪ দশমিক ৭০ শতাংশ- গতবারের চেয়ে তা ৫ দশমিক ১০ শতাংশ বেশি। জিপিএ-৫ এ ঢাকা বোর্ড এগিয়ে থাকলেও পাসের হারে এগিয়ে রয়েছে যশোর বোর্ড। আর পাসের হারে মেয়েরা এগিয়ে থাকলেও জিপিএ-তে এগিয়ে ছেলেরা।

চলতি বছরে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ দুটোই গতবারের চেয়ে বেড়েছে। এবার দশটি শিক্ষাবোর্ডে পাসের হার ৭৪ দশমিক ৭০ শতাংশ। গত বছরে পাসের হার ছিল ৬৯ দশমিক ৬০ শতাংশ। গতবারের তুলনায় পাসের হার বেড়েছে ৫ দশমিক ১০। চলতি বছরে দশটি বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৫৮ হাজার ২৭৬ জন শিক্ষার্থী। গতবছর জিপিএ-৫ পেয়েছে ৪২ হাজার ৮৯৪ জন।

দশটি বোর্ডের মধ্যে ফলাফল:

সাধারণ আটটি বোর্ডের মধ্যে সর্ব্বোচ পাসের হার যশোরে ৮৩ দশমিক ৪২, রাজশাহীতে ৭৫ দশমিক ৪০, ঢাকা বোর্ডে পাশের হার ৭৩ দশমিক ৫৩ শতাংশ, দিনাজপুরে ৭০ দশমিক ৬৪, বরিশালে ৭০ দশমিক ১৩, সিলেটে ৬৮ দশমিক ৫৯, চট্টগ্রামে ৬৪ দশমিক ৬০, কুমিল্লায় ৬৪ দশমিক ৪৯, আর মাদ্রাসায় ৮৮ দশমিক ১৯ শতাংশ ও কারিগরিতে ৮৪ দশমিক ৫৭ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

দশটি বোর্ডের মধ্যে ২৮ হাজার ১১০ জন জিপিএ- ৫ পেয়ে এগিয়ে রয়েছে ঢাকা বোর্ড, কারিগরি বোর্ড ৬ হাজার ৫৮৭ শত জন, এরপরে রয়েছে রাজশাহীতে ৬ হাজার ৭৩, যশোরে ৪ হাজার ৫৮৬ দিনাজপুরে, ৩ হাজার ৮৯৯, মাদ্রাসা বোর্ডে ২ হাজার ৪১৪, চট্টগ্রামে ২ হাজার ২৫৩, কুমিল্লায় ১ হাজার ৯১২ ও সিলেটে ১ হাজার ৩৩০, এবং বরিশালে ৭৮৭ জন জিপিএ-৫ পেয়েছে।

চলতি বছরে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের দিক থেকে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে, তবে জিপিএ-৫ এ এগিয়ে ছেলেরা।

পরীক্ষায় অংশ নেয়াদের মধ্যে ছাত্র ৬ লাখ ৫৪ হাজার ১১৪ জন, আর ছাত্রী ৫লাখ ৬৪ হাজার ৫১৪

এরমধ্যে ছেলেদের পাসের হার ৭৩ দশমিক ৯৩ শতাংশ, মেয়েদের ৭৫ দশমিক ৬০ শতাংশ।

জিপিএ'র দিক থেকে ৩২ হাজার ৩৮১ জন ছাত্র আর ছাত্রী পেয়েছে ২৫ হাজার ৮৯৫ জন

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ