শিক্ষা

গাজীপুরের আইইউটি পরিদর্শন ওআইসি মহাসচিবের

ইয়াদ আমিন মাদানীর আইইউটি পরিদর্শন
ইয়াদ আমিন মাদানীর আইইউটি পরিদর্শন

বাংলাদেশে সফররত ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) মহাসচিব ও ইসলামী ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) আচার্য ইয়াদ আমিন মাদানী শুক্রবার গাজীপুরে আইইউটি’র ক্যাম্পাস পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে আইইউটির উপাচার্য প্রফেসর ড. মুনাজ আহমেদ নূরসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে প্রতিষ্ঠানের সার্বিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন ইয়াদ আমিন মাদানী।

এ সময় গাজীপুরস্থ ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজিকে (আইইউটি) আন্তর্জাতিকমানে উন্নীত করতে ওআইসির সার্বিক সাহায্য ও সহযোগিতার আশ্বাস দেন তিনি।

আর আইইউটিতে নতুন অনুষদ ও প্রোগ্রাম চালুর ব্যাপারে মত প্রকাশ করেন আইইউটির এ আচার্য।

দুপুরে আইইউটির সংস্থাপন প্রধান মো. গোলাম সালেক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মো. গোলাম সালেক বলেন, এ বারেই প্রথমবারের মতো আসন্ন শিক্ষাবর্ষে (২০১৬-১৭) স্নাতক পর্যায়ে ওআইসির সব সদস্য দেশ থেকে আইইউটিতে ছাত্রী ভর্তি করা হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ