রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শের-ই-বাংলা একে ফজলুল হক হল ও হলের মসজিদে অভিযান চালিয়ে ইমামসহ ১৪ জনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে বেশ কিছু জিহাদী বই উদ্ধার করা হয়েছে।
শনিবার বিকেল বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হলে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। হলের মসজিদেও অভিযান চালানো হয়।
এ সময় হল মসজিদের ইমাম সানাউল্লাহ ও ১৩ শিক্ষার্থীকে আটক করা হয়। উদ্ধার করা হয় বেশ কিছু জিহাদী বইও।
আটক শিক্ষার্থী ও ইমামকে মতিহার থানায় নেয়া হয়েছে— জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: