শিক্ষা

মেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষা ভিন্ন দিনে

মেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষা
মেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষা

এবছর মেডিকেল ও ডেন্টাল কলেজে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা হবে আলাদা আলাদা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রোববার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে ভর্তি সংক্রান্ত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস কোর্সে ভর্তির পরীক্ষা হবে আগামী ৭ অক্টোবর, অন্যসদিকে ডেন্টাল কলেজগুলোতে বিডিএসে ভর্তিতে পরীক্ষায় হবে ৪ নভেম্বর।

মেডিকেল ও ডেন্টালে আগে এক সময় একসঙ্গে পরীক্ষা হলেও মাঝে কয়েক বছর আলাদাভাবে ভর্তি পরীক্ষায় নেয়া হয়েছিল। গত চার বছর ধরে আবার একসঙ্গে পরীক্ষা নেয় স্বাস্থ্যক মন্ত্রণালয়।

স্বাস্থ্যি মন্ত্রণালয় জানিয়েছে, এবার এই দুই পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসিতে সম্মিলিতভাবে ন্যূনতম ৯ পয়েন্ট থাকতে হবে।

এমসিকিউ পদ্ধতিতে এক ঘণ্টার পরীক্ষার মাধ্যমে সরকারি-বেসরকারি মিলিয়ে বাংলাদেশের ১২৬টি মেডিকেল ও ডেন্টাল কলেজে শিক্ষার্থী ভর্তি করা হয়।

২৯টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৩ হাজার ১৬২ জন।

এদিকে, ৬৪টি বেসরকারি মেডিকেল কলেজে আসন ৫ হাজার ৩২৫টি।

সরকারি ৯টি ডেন্টাল কলেজে ৫৩২টি আসন রয়েছে। ২৪টি বেসরকারি ডেন্টাল কলেজে আসন ১ হাজার ২৮০টি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ