শিক্ষা

জবি শিক্ষার্থীদের ধর্মঘট আজও অব্যাহত

জবি
জবি

রাজধানীর পরিত্যক্ত কারাগারে নতুন হল নির্মাণের দাবিতে আজও (মঙ্গলবার) ধর্মঘট পালন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

এর আগে, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে জবির শিক্ষার্থীদের পদযাত্রা কর্মসূচিতে বাধা দেয় পুলিশ।

যাত্রা শুরুর পর শিক্ষার্থীদের মিছিল তিন দফা পুলিশি বাধার মুখে পড়ে। শেষে বংশাল মোড়ে মিছিল পৌঁছালে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এরপর আন্দোলনরত শিক্ষার্থীরা তাঁতীবাজার মোড় অবরোধ করে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে।

গত বৃহস্পতিবার হলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ডাকা ধর্মঘটে অচল হয়ে পড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ওইদিন সকাল থেকে ফটকে তালা লাগিয়ে ও আগুন জ্বেলে সড়ক অবরোধ করে ধর্মঘট পালন করেছে শিক্ষার্থীরা।

পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে কেন্দ্রীয় কারাগারের পরিত্যক্ত জায়গায় আবাসিক হল নির্মাণের দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন।

সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতা–কর্মীরা। ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল আমিন বলেন, দাবি আদায় না হলে রোববারও সর্বাত্মক ধর্মঘট পালন করা হবে। পরদিন সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাত্রা করা হবে।

আন্দোলনকারী শিক্ষার্থী ইমরুল হাসান বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছ ১০ বছর তবে আজ পর্যন্ত প্রশাসন একজন শিক্ষার্থীর জন্যও আবাসনব্যবস্থা করতে পারেনি ফলে বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০ হাজার শিক্ষার্থীকে রাজধানীর বিভিন্ন এলাকায় মেস বা বাসা ভাড়া করে থাকতে হয়।

সম্প্রতি জঙ্গি দমনের জন্য পুলিশ বিভিন্ন মেসে অভিযান চালাচ্ছে— এতে অনেক সাধারণ শিক্ষার্থী হয়রানির শিকার হচ্ছেন নেতিবাচক প্রভাব পড়ছে শিক্ষা ব্যবস্থায়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান বলেন, ৮ আগস্ট কারাগারের জমিটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে দেয়ার ব্যাপারে একাডেমিক কাউন্সিল সভা একমত পোষণ করেছে। জমিটি পাওয়া গেলে জাতীয় চার নেতার নামে চারটি আবাসিক হল নির্মাণ করা হবে। এতে বিশ্ববিদ্যালয়ের আবাসন সমস্যার সমাধান হবে।

এ কারাগারের জায়গা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে বরাদ্দ দেয়ার দাবিতে গত ২ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। পরে ৮ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় কারাগারের জায়গা বিশ্ববিদ্যালয়কে দেয়ার আহ্বান জানানো হয়।

২০০৫ সালে অনাবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানের ১১টি হল প্রভাবশালীদের দখলে ছিল।

২০০৯ সালে বৃহত্তর ছাত্র আন্দোলনে সরকারের উচ্চ মহলের টনক নড়ে। ওই সময় একাধিক হল বিশ্ববিদ্যালয়কে দিতে ভূমি মন্ত্রণালয়ের সুপারিশ থাকলেও তা কার্যকর করেনি ঢাকা জেলা প্রশাসন।

পরে ২০১১ ও ২০১৪ সালে জোরালো আন্দোলনে দুটি হল পুনরুদ্ধার হলেও তা ব্যবহার উপযোগী করতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরেকটি হল আগে থেকেই বিশ্ববিদ্যালয়ের দখলে থাকলে তা নিয়ে নেই কোন পরিকল্পনা; নতুন দুটি হল নির্মাণের উদ্যোগেও রয়েছে দীর্ঘসূত্রিতার অভিযোগ।

১৯৮৫ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে জগন্নাথের ৮টি হল বন্ধ হয়ে যায়।

আর গত ২ আগস্ট থেকে সেই মন্ত্রণালয়ের অধীনস্ত পরিত্যক্ত কারাগারের জমিতে হল নির্মাণের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। জমিটি পেতে ২০১৪ সালের মার্চে বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বরাষ্ট্র সচিবের কাছে আবেদন করেছিল।

এবারে আন্দোলনের পরিপ্রেক্ষিতে জায়গাটির জন্য গত ১৪ আগস্ট প্রধানমন্ত্রীসহ সরকারের উচ্চ পর্যায়ে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য মীজানুর রহমান।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ