শিক্ষা

হল নির্মাণের দাবি ধর্মঘট অব্যাহত

অবরোধ তুলে নিয়েছে জবির শিক্ষার্থীরা

ধর্মঘট অব্যাহত
ধর্মঘট অব্যাহত

রাজধানীর পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে কেন্দ্রীয় কারাগারের পরিত্যক্ত জায়গায় নতুন আবাসিক হল নির্মাণের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনরত শিক্ষার্থীরা বুধবার বেলা দেড়টার দিকে সড়ক অবরোধ তুলে নিয়েছেন। এতে পল্টন এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়ে আসছে।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আগামী শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে সংহতি সমাবেশের আয়োজন করা হবে। সেখান থেকেই পরবর্তী পদক্ষেপ নেয়ার ঘোষণা দেয়া হবে।

আর এ সময়ের মধ্যে যদি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কোনো আশ্বাস না পাওয়া যায় তাহলে কঠোর আন্দোলনে যাওয়ার কথাও বলেন তারা।

এর আগে নতুন আবাসিক হল নির্মাণের দাবিতে জবি শিক্ষার্থীরা সকাল থেকেই পল্টন মোড় ও জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

এ সময় আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা বলেন, যতোক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সুনির্দিষ্ট ঘোষণা না আসবে ততোক্ষণ পর্যন্ত আন্দোলন চালতে থাকবে। প্রশাসনের কোনো মিথ্যা আশ্বাসে এ আন্দোলন বন্ধ হবে না।

গতকাল মঙ্গলবার ধর্মঘট পালন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

এর আগে সোমবার মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে জবির শিক্ষার্থীদের পদযাত্রা কর্মসূচিতে বাধা দেয় পুলিশ।

যাত্রা শুরুর পর শিক্ষার্থীদের মিছিল ৩ দফা পুলিশি বাধার মুখে পড়ে। শেষে বংশাল মোড়ে মিছিল পৌঁছালে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে।

পরে আন্দোলনরত শিক্ষার্থীরা তাঁতীবাজার মোড় অবরোধ করে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে।

গত বৃহস্পতিবার নাজিমুদ্দিন রোডে কেন্দ্রীয় কারাগারের পরিত্যক্ত জায়গায় আবাসিক হল নির্মাণের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ডাকা ধর্মঘটে অচল হয়ে পড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

ওইদিন সকাল থেকে ফটকে তালা লাগিয়ে ও আগুন জ্বেলে সড়ক অবরোধ করে ধর্মঘট পালন করে শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতাকর্মীরা।

আন্দোলনকারী শিক্ষার্থী ইমরুল হাসান বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছ ১০ বছর এখন পর্যন্ত প্রশাসন একজন শিক্ষার্থীর জন্যও আবাসনব্যবস্থা করতে পারেনি ফলে বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০ হাজার শিক্ষার্থীকে রাজধানীর বিভিন্ন এলাকায় মেস বা বাসা ভাড়া করে থাকতে হয়।

সম্প্রতি জঙ্গি দমনের জন্য পুলিশ বিভিন্ন মেসে অভিযান চালাচ্ছে— এতে অনেক সাধারণ শিক্ষার্থী হয়রানির শিকার হচ্ছেন নেতিবাচক প্রভাব পড়ছে শিক্ষা ব্যবস্থায়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান বলেন, ৮ আগস্ট কারাগারের জমিটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে দেয়ার ব্যাপারে একাডেমিক কাউন্সিল সভা একমত পোষণ করেছে। জমিটি পাওয়া গেলে জাতীয় ৪ নেতার নামে চারটি আবাসিক হল নির্মাণ করা হবে। এতে বিশ্ববিদ্যালয়ের আবাসন সমস্যার সমাধান হবে।

এ কারাগারের জায়গা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে বরাদ্দ দেয়ার দাবিতে গত ২ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

পরে ৮ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় কারাগারের জায়গা বিশ্ববিদ্যালয়কে দেয়ার আহ্বান জানানো হয়।

২০০৫ সালে অনাবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানের ১১টি হল প্রভাবশালীদের দখলে ছিল।

২০০৯ সালে বৃহত্তর ছাত্র আন্দোলনে সরকারের উচ্চ মহলের টনক নড়ে। ওই সময় একাধিক হল বিশ্ববিদ্যালয়কে দিতে ভূমি মন্ত্রণালয়ের সুপারিশ থাকলেও তা কার্যকর করেনি ঢাকা জেলা প্রশাসন।

পরে ২০১১ ও ২০১৪ সালে জোরালো আন্দোলনে ২টি হল পুনরুদ্ধার হলেও তা ব্যবহার উপযোগী করতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরেকটি হল আগে থেকেই বিশ্ববিদ্যালয়ের দখলে থাকলে তা নিয়ে নেই কোনো পরিকল্পনা; নতুন ২টি হল নির্মাণের উদ্যোগেও রয়েছে দীর্ঘসূত্রিতার অভিযোগ।

১৯৮৫ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে জগন্নাথের ৮টি হল বন্ধ হয়ে যায়। আর গত ২ আগস্ট থেকে সেই মন্ত্রণালয়ের অধীনস্ত পরিত্যক্ত কারাগারের জমিতে হল নির্মাণের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

জমিটি পেতে ২০১৪ সালের মার্চে বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বরাষ্ট্র সচিবের কাছে আবেদন করেছিল।

এবারে আন্দোলনের পরিপ্রেক্ষিতে জায়গাটির জন্য গত ১৪ আগস্ট প্রধানমন্ত্রীসহ সরকারের উচ্চ পর্যায়ে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য মীজানুর রহমান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ