শিক্ষা

জবির আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা

জবি
জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছেন ছাত্রলীগের হামলা বেশ কয়েকজন আহত হয়েছেন। এর মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, রোববার পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট চলছে। সকাল সাড়ে আটটার দিকে সব বিভাগের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে শহীদ মিনারের সামনে জড়ো হন তারা। সকাল নয়টার দিকে ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ নেতা-কর্মীরা শিক্ষার্থীদের মিছিলে বাধা দেন। এ সময় কয়েকজন শিক্ষার্থীকে তারা মারধর করেন। ওই শিক্ষার্থীরা বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন অনুষদে চলে যান।

বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে বাহাদুর শাহ পার্ক এলাকার সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এখানেও তাদের সড়ক থেকে সরিয়ে দিতে আরও কয়েকজনকে মারধর করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

গত ২ আগস্ট থেকে নাজিমুদ্দিন রোডে কেন্দ্রীয় কারাগারের পরিত্যক্ত জায়গায় আবাসিক হল নির্মাণের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ডাকা ধর্মঘটে অচল হয়ে পড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

ওইদিন সকাল থেকে ফটকে তালা লাগিয়ে ও আগুন জ্বেলে সড়ক অবরোধ করে ধর্মঘট পালন করে শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতাকর্মীরা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ