শিক্ষা

রাবিতে যৌন হয়রানীর অভিযোগ করায় একছাত্রীকে আজীবন বহিষ্কার

রাবি
রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক এটিএম রফিকুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির 'মিথ্যা অভিযোগ' আনায় এক ছাত্রীকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।

উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান বলেন, রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে প্রশাসন ভবনে অনুষ্ঠিত ৪৬৭তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত শাপলা সুলতানা সাফিয়া নামের ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ভাষা (উর্দু) বিভাগের দ্বিতীয় বর্ষে পড়তেন। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী এবং বেগম রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী।

সিন্ডিকেট সদস্যও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান বলেন, 'শিক্ষকের বিরুদ্ধে ওই ছাত্রীর আনিত যৌন হয়রানির অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। সেজন্য সিন্ডিকেট সদস্যদের সর্বসম্মতিক্রমে অভিযোগকারী ওই ছাত্রীকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।

এর আগে গত ৩০ মার্চ ওই ছাত্রীকে এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল বলে জানান তিনি।

ওই ছাত্রীর দাবি, ‘আমি চেয়েছিলাম বিচার, পেয়েছি অবিচার— এর বেশি কিছু বলার নেই।’

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বছর ২০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন ওই ছাত্রী। ওই শিক্ষক একটি ছাত্রী হলের আবাসিক শিক্ষকও।

লিখিত অভিযোগে ওই ছাত্রী বলেন, গত ২৩ নভেম্বর তিনি (ছাত্রী) হলে সিটের জন্য প্রাধ্যক্ষের সঙ্গে দেখা করতে গেলে ওই শিক্ষক তাকে প্রাধ্যক্ষের সামনেই কুরুচিপূর্ণ মন্তব্য করেন। ছাত্রীর অভিযোগ ছিল, গত ১৬ ডিসেম্বর শোভাযাত্রা শেষ করে হলে ফিরতে দেরি হওয়ায় ওই শিক্ষক তাকে প্রাধ্যক্ষের রুমে দেখা করতে বলেন। রুমে গেলে যৌন হয়রানিমূলক কথাবার্তা বলেন।

এরপর ওই শিক্ষকের শাস্তির দাবিতে ক্যাম্পাসে টানা কয়েক দিন আন্দোলন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। আর অভিযোগকে মিথ্যা দাবি করে প্রতিকার চেয়ে ওই শিক্ষক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর পাল্টা অভিযোগ দেন।

ঘটনাটি তদন্ত করতে গত বছরের ২৬ ডিসেম্বর তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটির সদস্যরা ওই ঘটনা তদন্ত করে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির কোনো অভিযোগের সত্যতা পাননি। বিশ্ববিদ্যালয়ের ৪৬৪তম সিন্ডিকেটে বিষয়টি উত্থাপন করা হয়। সেখান থেকে ওই ছাত্রীকে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। সেই নোটিশের উত্তর পাওয়ার পর গতকাল সিন্ডিকেট তাকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ