শিক্ষকদের কোচিং ও গাইড বই বাণিজ্যে না জড়ানোর নিদের্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
মঙ্গলবার সকালে রাজধানীর রেসিডেনসিয়াল মডেল কলেজে আয়োজিত কর্মশালায় তিনি এ কথা বলেন।
নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাগ্রহণ করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।
সততার সঙ্গে শ্রেণি কক্ষে শিক্ষার্থীদের পাঠদান সম্পন্ন করার জন্য শিক্ষকদের অনুরুধও করেন নুরুল ইসলাম নাহিদ।
এছাড়াও লার্নিং অ্যাসেসমেন্টসহ বিভিন্ন কার্যক্রম পাশের হার বাড়াতে বিশেষ ভুমিকা রাখছে বলেও জানান তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: