শিক্ষা

হলের দাবিতে আলাদা কর্মসূচি পালন করল জবির শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

আবাসিক হল নির্মাণের দাবিতে আলাদা আলাদা কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মঙ্গলবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ-সমাবেশ হয় এবং বিশ্ববিদ্যালয় ক্যম্পাসে আধাবেলা অনশন কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ কর্মীরা।

আর আন্দোলন বানচালের জন্য ছাত্রলীগকে দায়ী করে হামলাকারীদের শাস্তি দাবি করে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

আবাসিক হল ও কারাগারের পরিত্যক্ত জায়গায় হল নির্মাণের দাবিতে ২ আগস্ট থেকে আন্দোলন করে আসছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এরইমধ্যে বিক্ষোভ ও ধর্মঘট কর্মসূচি পালন করেছে তারা। আন্দোলনের নেতৃত্ব নিয়ে গতকাল ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ কর্মীদের হামলার পর মঙ্গলবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে বানচাল করতে ছাত্রলীগ হুমকি-ধামকি দিচ্ছে অভিযোগ তুলে তারা হামলাকারীদের শাস্তি দাবি করেন।

এদিকে, হলের দাবিতে সকালে বিশ্ববিদ্যালয়ে অনশন কর্মসূচি পালন করে ছাত্রলীগও। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হল পুনরুদ্ধার ছাত্র সংগ্রাম পরিষদ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ