শিক্ষা

সন্ত্রাস-জঙ্গিবাদের প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ

মানববন্ধন
মানববন্ধন

সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রতিবাদে শনিবার রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। বেশ কয়েকটি কর্মসূচিতে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও অংশ নেন।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, খুলনার সব স্কুল ও মাদ্রাসায় শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। বিভাগের ১০ জেলায় খুলনা আঞ্চলিক শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ৮টায় নগরীর সেন্ট জেভিয়ার্স স্কুলে এর উদ্বোধন করা হয়। সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রতিবাদে শেরপুরে মানববন্ধন করেছে কওমী মাদ্রাসা বোর্ড।

নাটোরের সব শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ধামরাইয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫ হাজারেরও বেশি শিক্ষার্থী জঙ্গি বিরোধী বিক্ষোভ সমাবেশে অংশ নেয়।

এছাড়াও সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূলের দাবিতে নেত্রকোণা, নড়াইল, ঝিনাইদহ, রাজবাড়ি, ফরিদপুর, যশোর, চুয়াডাঙ্গাসহ দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন, বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ