শিক্ষা

রাবি শিক্ষকের মরদেহ উদ্ধার

আকতার জাহান জলি
আকতার জাহান জলি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষকদের আবাসিক ভবন থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহান জলির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে জুবেরী ভবনের ভেতরের একটি বন্ধ কক্ষের দরজা ভেঙে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

বিকেল ৫টায় মৃতদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা জানান অনেক আগেই তার মৃত্যু হয়েছে।

ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন তারা।

এটি হত্যা না আত্মহত্যা এ বিষয়ে নিশ্চিত হওয়া যায় নি।

পুলিশ জানিয়েছে, সুরতহাল রিপোর্টে জলির শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

শিক্ষক জলি জুবেরী ভবনের ৩০৩ নম্বর কক্ষে একা থাকতেন। মৃতদেহ উদ্ধারের আগে জলির ছেলে অন্য শিক্ষকদের মোবাইল ফোনে জানিয়েছিলেন, তার মাকে ফোনে পাওয়া যাচ্ছে না। এরপর জুবেরী ভবনে গিয়ে তার মৃতদেহ উদ্ধার করেন শিক্ষকরা।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সভাপতি শাতিল সিরাজ জানান, শুক্রবার বিকেলে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ