ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার সকাল ১০টায় ‘খ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয় এ বছরের ভর্তি পরীক্ষা। 'খ' ইউনিটে ২ হাজার ২৩৩টি আসনের জন্য ৩৪ হাজার ৬০৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশ নেন।
ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে মোট ৭৩টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরিদর্শন শেষে প্রশ্নপত্র ফাসঁসহ যেকোন ধরনের অনিয়মে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আআমস আরেফিন সিদ্দিক।
ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাসঁসহ কোন ধরনের অনিয়ম যাতে না হয় সে ব্যাপারে কর্তৃপক্ষকে বিশেষ নজর রাখার তাগিদ দিয়েছেন শিক্ষার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলা অনুষদের অধীন ‘খ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হল এ বছরের ভর্তি পরীক্ষা। শুক্রবার সকাল ১০টা থেকে এক ঘন্টার এমসিকিউ পরীক্ষায় অংশ নেন শিক্ষার্থীরা। ‘খ’ ইউনিটের ২ হাজার ২৩৩টি আসনের জন্য এবারের ভর্তিচ্ছু শিক্ষার্থী ৩৪ হাজার ৬০৬ জন।
ক্যাম্পস ও ক্যাম্পাসের বাইরে মোট ৭৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় এ পরীক্ষা। পরীক্ষার হল পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আআমস আরেফিন সিদ্দিক বলেন, সুষ্ঠ ও নির্বিঘ্নে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রশ্নপত্র ফাসঁসহ যেকোনো ধরনের অনিয়মকে কঠোর হস্তে মোকাবেলা করা হবে।
পরীক্ষা শেষে শিক্ষার্থীদের কোনো অভিযোগ না থাকলেও প্রশ্নপত্র ফাসঁসহ কোনো ধরনের অনিয়ম যাতে না হয় সে ব্যাপারে নজর রাখার তাগিদও দেন বিশ্ববিদ্যালয়ের এ উপাচার্য।
প্রসঙ্গত, শনিবার অনুষ্ঠিত হবে ‘চ’ ইউনিটের পরীক্ষা। এছাড়া ‘গ’ ইউনিটের পরীক্ষা ৩০ সেপ্টেম্বর, ‘ক’ ইউনিটের পরীক্ষা ২১ অক্টোবর, ‘ঘ’ ইউনিটের ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে। এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট ৬ হাজার ৮০০ আসনের বিপরীতে ৩ লাখ ২ হাজার ৪৮৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেন।