শিক্ষা

চট্টগ্রাম ইসলামি বিশ্ববিদ্যালয়ের অনুপস্থিত ৭৩ শিক্ষার্থী

আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়
আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়

দীর্ঘদিন ধরে শিক্ষা কার্যক্রমে অনুপস্থিত চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের ৭৩ শিক্ষার্থী। এসব শিক্ষার্থীদের মধ্যে কল্যাণপুরে নিহত জঙ্গিদের একজন হিসেবে প্রাথমিকভাবে সন্দেহভাজন সাব্বিরুলও রয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বহুবার যোগাযোগের পরও কোনো খোঁজ না মেলায় অবশেষে পুলিশের কাছে এ তালিকা পাঠানো হয়।

গত ২৬ জুলাই কল্যাণপুরে পুলিশের অভিযানে নিহত ৯ জঙ্গির মধ্যে একজনকে প্রথমে চট্টগ্রামের আনোয়ারার আওয়ামী লীগ নেতার পুত্র বলে ধারণা করা হয়েছিল।

তবে পরে সন্দেহভাজন সাব্বিরুলের পিতা ও পুলিশ নিশ্চিত হয় যে নিহত ৯ জনের মধ্যে সাব্বিরুল নেই। ৬ মাস ধরে নিখোঁজ চট্টগ্রাম আর্ন্তজাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাব্বিরুলের বিষয়ে তার পরিবার ও পুলিশের সন্দেহ এখনো যায়নি।

সাব্বিরুলের মতো নিখোঁজ আরো ৭৩ জন অনিয়মিত শিক্ষার্থীকে নিয়ে রীতিমতো বিপাকে পড়েছে চট্টগ্রামের ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার নুরুল ইসলাম।

চলতি বছরের জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে তাদের কোনো উপস্থিতি নেই। বিভিন্নভাবে চেষ্টার পরও তাদের কোনো খোঁজ না পাওয়ায় অবশেষে পুলিশকে নিখোঁজ ৭৩ জনের একটি তালিকা দিয়েছে

চট্টগ্রাম অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল মাসুদ বলেন, তারা এ তালিকা ধরে খোঁজ নিচ্ছেন। এদের কেউ কেউ জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে পারে বলেও মনে করছে তারা।

আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য, টানা তিন সেমিস্টারেরও বেশি সময় অনুপস্থিত থাকলে ভর্তি বাতিলের বিধান থাকায় নিখোঁজ শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিল করা হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ