আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে জনপ্রতি ২৫০ টাকা বেতন বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে প্রতিষ্ঠানের অভিবাবক ফোরাম।
শনিবার সকালে প্রতিষ্ঠানটির মুগদা শাখার সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানান সংগঠনের নেতারা।
এ সময় তারা বলেন, বেতন বাড়ানোর বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিয়েছে স্কুলের অনির্বাচিত অ্যাডহক কমিটি যা কোনোভাবেই গ্রহণযোগ্য না।
এসময় স্কুলের আয়-ব্যয়ের হিসাব অভিবাবকদের সামনে তুলে ধরার দাবি জানান তারা।
এদিকে, স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারের তরফ থেকে ৩০ শতাংশ বেতন বাড়ানোর কথা বলা হলেও বিষয়টি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। .
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: