শিক্ষা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগে প্রার্থীদের তালিকা প্রকাশ

এনটিআরসিএ
এনটিআরসিএ

প্রথমবারের মতো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগে মনোনীত প্রার্থীদের রোববার তালিকা প্রকাশ করেছে।

শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অনলাইনে মনোনীত প্রার্থীদের তালিকাটি প্রকাশ করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শিক্ষক হিসেবে নিয়োগের জন্য বাছাই হয়েছেন ১২ হাজার ৬১৯ জন। আবেদনকারী ছিলেন ২ লাখ ৪৯ হাজার ৫০২ জন।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে অনুষ্ঠিত গত ১২টি নিবন্ধন পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মনোনীত প্রার্থীদের তালিকাটি করা হয়েছে।

পরে শিক্ষামন্ত্রী বলেন, আগামী এক মাসের মধ্যে মনোনীত প্রার্থীদের নিয়োগ দেয়া হবে— এই তালিকা থেকে নিয়োগপত্র ইস্যু করবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান।

তিনি আরো বলেন, এখন আর কোনো টাকা নেয়া বা দেয়ার সুযোগ নেই— মনোনীত প্রার্থীরা এখন শুধু নিয়োগপত্র নিয়ে যোগদান করবেন।

এনটিআরসি সূত্রে জানা গেছে, এবারে ৬ হাজার ৪৭০টি প্রতিষ্ঠান চাহিদা দিয়েছিল। আর চাহিদাকৃত পদের সংখ্যা ছিল ১৪ হাজার ৬৬৯টি। এর মধ্যে ৭১৮টি পদে কোনো আবেদন পাওয়া যায়নি। এদের বেশির ভাগই শারীরিক শিক্ষক পদ। আর মামলার কারণে কিছুপদ স্থগিত রাখা রয়েছে।

ফলাফল এনটিআরসিএর ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে সবাই জানতে পারবেন।

এত দিন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক নিয়োগের একচ্ছত্র ক্ষমতা ছিল শিক্ষাপ্রতিষ্ঠাগুলোর পরিচালনা কমিটির। কিন্তু এ নিয়ে সারা দেশে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ছিল। এর পরিপ্রেক্ষিতে সরকার কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত পরীক্ষার ভিত্তিতে নিয়োগের জন্য মনোনীত প্রার্থীদের তালিকা তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ