শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শাবিপ্রবিতে ভর্তি ফরমের মূল্য বৃদ্ধির হার কমানো হয়েছে।
বুধবার দুপুরে একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
প্রতি বছর শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ফরমের দাম এবার প্রায় ৩৩ শতাংশ বাড়ায় কর্তৃপক্ষ। তাদের এই সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন শুরু করে বামধারার ছাত্র সংগঠনগুলো। পরে, সাধারণ শিক্ষার্থীরাও এতে যোগ দেন।
অতিরিক্ত মূল্য বৃদ্ধি করা হয়েছে বলে ছাত্রদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন শিক্ষক অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবালসহ ২২জন শিক্ষক।
আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজ একাডেমিক কাউন্সিলের সভায় মূল্যবৃদ্ধির হার কমানো হয়।
সিদ্ধান্ত অনুযায়ী এবছর ইউনিট ১-এর ভর্তি ফরমের মূল্য শুধুমাত্র ৫০ টাকা বাড়ানো হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: