শিক্ষা

ঢাবির ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ৮

ভর্তি পরীক্ষা
ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ৮ জনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরীক্ষায় সময় তারা মোবাইল ফোনের এসএমএস ও বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করছিল।

ভর্তির প্রশ্নপত্রে কোনো ধরনের ভুল না থাকলেও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েটের ভর্তি পরীক্ষাটা আগে হলে প্রতিযোগিতা কম হত বলে জানিয়েছেন অভিভাবক-শিক্ষার্থীরা।

এ বছর ‘ক’ ইউনিটের অধীনে বিভিন্ন বিভাগের এক হাজার ৭৪৫টি আসনের বিপরীতে পরীক্ষা দিয়েছেন ৯০ হাজার ৪২৭ জন।

শুক্রবার সকাল ১০টায় শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা। ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে ৮৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ সময় পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আআমস আরেফিন সিদ্দিক। নিরাপদ ও নির্বিঘ্নে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে জানান তিনি।

ভাষাগত দক্ষতা কম থাকায় অনেকে ভর্তি পরীক্ষায় টিকছে না বলেও জানান বিশ্ববিদ্যালয়ের এ উপাচার্য।

তেমন কোন অভিযোগ না থাকলেও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় -বুয়েটের ভর্তি পরীক্ষা আগে অনুষ্ঠিত হলে প্রতিযোগিতা কিছুটা কম হত বলে জানালেন শিক্ষার্থী-অভিভাবকরা।

এ বছর ‘ক’ ইউনিটের অধীনে বিভিন্ন বিভাগের এক হাজার ৭৪৫টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেন ৯০ হাজার ৪২৭ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

গত কয়েক বছরের মত এবারো পরীক্ষার হলে মোবাইল ফোন বা কোন ইলেকট্রনিক ডিভাইস নেয়া নিষিদ্ধ থাকলেও মোবাইল ফোনের এসএমএস ও বিভিন্ন ধরেনের ডিভাইস ব্যবহার করে ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ৮ জনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ