শিক্ষা

শিক্ষা কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতেই অপ্রচার: শিক্ষামন্ত্রী

নূরুল ইসলাম নাহিদ
নূরুল ইসলাম নাহিদ

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে যেসব তথ্য প্রচারিত হচ্ছে তা সঠিক নয় বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। বুধবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতেই একটি অসাধু চক্র এমন অপ্রচার চালাচ্ছে।

তবে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে লাখ লাখ টাকায় ভূঁয়া প্রশ্নপত্র বিক্রি করে শিক্ষার্থীদের জিম্মি করে রাখা হচ্ছে বলেও উল্লেখ করেন নূরুল ইসলাম নাহিদ।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী এরইমধ্যে এ কাজে জড়িত পেশাদার অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তার করছে। পাশপাশি এ কাজের সঙ্গে জড়িত সন্দেহদের তালিকা তৈরি হচ্ছে বলেও জানান তিনি।

শিক্ষামন্ত্রী আরো বলেন, অবৈধ আয়ের পাশাপাশি সরকারকে হেয় প্রতিপন্ন করে শিক্ষা কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করাই এ প্রতারক চক্রের মূল উদ্দেশ্য।

এদিকে, আগামী ১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া জেএসসি, জেডিসি পরীক্ষার প্রশ্নপত্র যাতে ফাঁস না হয় সে বিষয়ে কঠোর নজরদারি সরকারের রয়েছে বলেও জানান নূরুল ইসলাম নাহিদ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ