ঢাকা বিশ্ববিদ্যালয়ের -ঢাবি ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোবাইল ও ইলেক্ট্রনিক ডিভাইস দিয়ে নকলের অপরাধে পাঁচ পরীক্ষার্থীকে আটক করেছে কর্তৃপক্ষ।
তাদের বিরুদ্ধ মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ আলী।
এ ছাড়া,পরীক্ষায় আর কোনো সমস্যা হয়নি বলে জানান তিনি।
এদিকে, ডি ইউনিটের পরীক্ষা ভালো হয়েছে বলে জানান অধিকাংশ শিক্ষার্থী।
শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৯৯টি কেন্দ্রে ১৫৪০টি আসনের জন্য পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৯ হাজার ১৭০ জন শিক্ষার্থী।
পরীক্ষা শুরু হয় সকাল ১০টায়। দেশের বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষে তারা জানান, ইংরেজির প্রশ্ন বেশ কঠিন ছিল। তবে অন্যান্য প্রশ্ন সহজ ছিল।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: