শিক্ষা

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৩ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত

রোকেয়া বিশ্ববিদ্যালয়
রোকেয়া বিশ্ববিদ্যালয়

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচি ঘোষণা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে, আগামী ১৩ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সময়সূচি অনুযায়ী, কলা অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা আগামী ১৩ নভেম্বর, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা ১৪ নভেম্বর হবে। ‘এ’ এবং ‘বি’ ইউনিটের পরীক্ষা হবে মোট চারটি শিফটে—সকাল ৯টা, বেলা সাড়ে ১১টা, ২টা ও বিকেল ৪টা।

বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা আগামী ১৫ নভেম্বর দুই শিফট—সকাল ৯টা ও বেলা সাড়ে ১১টায় হবে। বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা আগামী ১৬ নভেম্বর তিন শিফট—সকাল ৯টায়, বেলা সাড়ে ১১টায় ও ২টায় হবে।

প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ই’ ইউনিট এবং জীব ও ভূ-বিজ্ঞান অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর। ‘ই’ ইউনিটের পরীক্ষা হবে সকাল ৯টা ও বেলা সাড়ে ১১টায়। ‘এফ’ ইউনিটের পরীক্ষা হবে বেলা ২টা ও বিকেল ৪টায়।

ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও এ-সংক্রান্ত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আগামী ৬ নভেম্বর থেকে ডাউনলোড করা যাবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ