দুর্গম স্থানে বদলি ও তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করার নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয় কুমিল্লা শিক্ষা বোর্ডের জেএসসি পরীক্ষা ২০১৬ এর বাংলা প্রথমপত্র পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও পরিশোধনের দায়িত্ব পালনে অযোগ্যতা ও অবহেলার কারণে সংশ্লিষ্ট পাঁচ শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে (মাউশি) নির্দেশ দেয়া হয়।
পাঁচ শিক্ষক হলেন- প্রশ্ন প্রণয়নকারী ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল ওহাব এবং প্রশ্ন পরিশোধনকারী-কুমিল্লা জিলা স্কুলের সহকারী শিক্ষক রিক্তা বড়ূয়া, কুমিল্লা ক্যাডেট কলেজের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিন, চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাছিমা খানম ও নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শামিম আক্তার।
তাদের অবিলম্বে দুর্গম স্থানে বদলিসহ তাদের বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম গ্রহণ করা হবে বলে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এতে আরও বলা হয়, শিক্ষা বোর্ডের সুনির্দিষ্ট নির্দেশনা থাকা সত্বেও বাজারে প্রকাশিত গাইড বই থেকে প্রশ্ন করায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।