শিক্ষা

নাসিরনগর অভিমুখে লংমার্চে ঢাবি-জবির শিক্ষার্থীদের বাধা দিল পুলিশ

নাসিরনগর অভিমুখে লংমার্চে ঢাবি-জবির শিক্ষার্থীদের বাধা দিল পুলিশ
নাসিরনগর অভিমুখে লংমার্চে ঢাবি-জবির শিক্ষার্থীদের বাধা দিল পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর অভিমুখে লংমার্চে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বাধা দিয়েছে পুলিশ।

শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সামনে শিক্ষার্থীরা পুলিশি বাধার মুখে পড়ে।

পূর্বঘোষণা অনুযায়ী ঢাবি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা বেলা ১১টার দিকে নাসিরনগর অভিমুখে রওনা দেন।

এজন্য তারা পাঁচটি বাস ভাড়া করেন। পরে পুলিশ তাদের বাস বাদ দিয়ে তিনটি মাইক্রোবাস নিয়ে যেতে বলে কিন্তু পুলিশের শর্ত না মানায় পুলিশ তাদের বাধা দেয়।

এদিকে, ঢাবির জগন্নাথ হলের শিক্ষার্থী মানিক রক্ষিত সাংবাদিকদের বলেন, ‘আমরা নাসিরনগরে যাওয়ার উদ্দেশে ঢাবি ও জবিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় দুই লাখ টাকা তুলেছি। টাকা নিয়ে লংমার্চে যাওয়ার কথা, পুলিশ আমাদের তিনটি মাইক্রোবাস নিয়ে যাওয়ার অনুমতি দেয়। কিন্তু শিক্ষার্থী বেশি হওয়ায় আমরা আগেই পাঁচটি বাস ভাড়া করেছি কিন্তু পুলিশ আমাদের বাস নিয়ে যেতে বাধা দিয়েছে।

উল্লেখ, প্রসঙ্গত, ফেইসবুকে ধর্মীয় অবমাননার পোস্ট দেয়ার ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তরা ৩০ অক্টোবর নাসিরনগর উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।

এ ঘটনার পর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকলেও ৩ দফায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ