উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট-বিআইএমের প্রথম পুনর্মিলনী।
শুক্রবার সকালে রাজধানীর বিআইএম প্রাঙ্গনে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি থেকে ডিপ্লোমা সনদ পাওয়া সাবেক শিক্ষার্থীরা এ অনুষ্ঠানে অংশ নেন।
এতে জানানো হয়, ১৯৬১ সালে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ১৩ হাজারেও বেশি শিক্ষার্থী এখানে ভর্তির সুযোগ পেয়েছে।
আর ডিপ্লোমা সনদ পেয়েছে প্রায় ৯ হাজার। অনুষ্ঠানে সিনিয়র শিল্প সচিব মোশাররফ হোসেন ভুইয়া, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: