নানা আয়োজনের মধ্যে দিয়ে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় ক্যাম্পাসের প্রশাসন ভবন চত্বরে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য ড. রাশিদ আসকারী। পরে কেক কাটা হয় বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য ও সম্ভাবনা তুলে ধরেন বক্তারা। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: