শিক্ষা

ফুলবাড়িয়ায় সংঘর্ষ, মামলা- তদন্ত কমিটি গঠন

১৪৪ ধারা জারি

পুলিশের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনে, ফুলবাড়িয়ায় ১৪৪ ধারা জারি
পুলিশের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনে, ফুলবাড়িয়ায় ১৪৪ ধারা জারি

ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও লাঠিচার্জের ঘটনায় বাদি হয়ে মামলা দায়ের করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় ১৪৪ ধারা জারি।

সোমবার সকালে বাদি হয়ে অজ্ঞাত ৫০০ জনকে আসামি করে ফুলবাড়ি থানায় একটি মামলা করেছে পুলিশ। এ ঘটনায় ২টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে।

এদিকে, পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, লাঠিচার্জ ও শিক্ষকসহ দুইজন নিহতের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল ৯টা থেকে পৌর শহরে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

আজ ফুলবাড়িয়া কলেজ জাতীয়করণ দাবি আদায় কমিটির আহ্বায়ক এস এম আবুল হাসেম সাংবাদিকদের বলেন, গতকাল রাতে নিহত শিক্ষকের মরদেহ পুলিশ পাহারায় ময়মনসিংহ শহরের সানকিপাড়া এলাকায় তার বাড়িতে রাখা হয়। আজ সকালে ফুলবাড়িয়া কলেজে তারা শিক্ষকের মরদেহ আনতে গেলে পুলিশ বাধা দেয়।

পুলিশ পাহারায় শিক্ষকের মরদেহ তার নিজ বাড়ি নান্দাইল উপজেলার কাদেরপুর গ্রামে নেয়া হয় আজই শিক্ষকের মরদেহ দাফন করার কথা রয়েছে সেখানে বলে জানান তিনি।

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কলেজ জাতীয়করণের দাবিতে আন্দোলনের একপর্যায়ে গতকাল শিক্ষার্থী ও স্থানীয় লোকজন পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন

এসব অভিযোগ অস্বীকার করে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান বলেন, শিক্ষকের মরদেহ আনার বিষয়ে কলেজের পক্ষের সঙ্গে আমাদের কোনো কথা হয়নি।

গতকাল পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে অজ্ঞাতনামা চার থেকে ৫০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। আজ সকাল থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

১৪৪ ধারা জারির কারণে ফুলবাড়িয়া উপজেলা সদর থেকে ঢাকার সঙ্গে বাস চলাচল বন্ধ রয়েছে— আশপাশের এলাকায় যান চলাচলও সীমিত রয়েছে এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

গতকাল ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে শিক্ষকসহ দুইজন মারা যান। তবে পুলিশের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে।

ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ দাবি আদায় কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম আবুল হাশেম বলেন, দুপুরে পুলিশ আন্দোলনকারীদের ওপর চড়াও হলে দুজন নিহত কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

তিনি আরো বলেন, পুলিশের লাঠিপেটায় কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক আবুল কালাম আজাদ (৫০) ও পথচারীর সফর আলী (৭০) নিহত হন।

পুলিশ আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিলে প্রথমে বাধা দেয় এরপর দাবি আদায় কমিটি বিকেল পর্যন্ত অবরোধের ঘোষণা দেয়। এতে অনেকেই কলেজ থেকে বেরিয়ে এলে পুলিশ তাদের বেধড়ক লাঠিপেটা করে। এতে সফর আলী নামে এক পথচারীর মৃত্যু এবং শিক্ষক-শিক্ষার্থীসহ কমপক্ষে ২০ জন আহত হন।

লাঠিপেটায় শিক্ষক আবুল কালাম গুরুতর আহত হলে তাকে বেসরকারি কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয় বলে জানান তিনি।

এ মেডিকেল কলেজের অধ্যক্ষ মির্জা মঞ্জুরুল হক সাংবাদিকদের বলেন, হাসপাতালে আনার পর আবুল কালাম আজাদ মারা যান। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

ফুলবাড়িয়া থানার ওসি রিফাত খান রাজিব জানান, সংঘর্ষের জন্যক আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরাই দায়ী।

রিফাত খান বলেন, আন্দোলনকারীরা পুলিশকে ইট নিক্ষেপ করছিল তাদের ছত্রভঙ্গ করতেই লাঠিপেটা করা হয়।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে অনেক দূরে স্থানীয় উপজেলা পরিষদের সামনে সফর আলী অসুস্থ হয়ে পড়েছিলেন পরে পুলিশই তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ