শিক্ষা

দিয়াজ হত্যাকাণ্ড: চবির সহকারি প্রক্টর আনোয়ার হোসেনকে অব্যাহতি

দিয়াজ হত্যাকাণ্ড: চবির সহকারি প্রক্টর আনোয়ার হোসেনকে অব্যাহতি
দিয়াজ হত্যাকাণ্ড: চবির সহকারি প্রক্টর আনোয়ার হোসেনকে অব্যাহতি

আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবির মুখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের –চবি সহকারি প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরীকে সোমবার প্রক্টোরিয়াল বডি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি শিথীল করা হয়েছে।

সোমবারও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরী হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ক্যাম্পাসে অবরোধ কর্মসূচি পালন করেছে। পাশাপাশি অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি শিথীল করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, কর্তৃপক্ষের সিদ্ধান্তে আনোয়ার হোসেনকে সহকারি প্রক্টরের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে তবে তাকে অব্যাহতির কারণ এখনই বলা যাচ্ছে না।

দিয়াজ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে গতকাল রোববার থেকে ক্যাম্পাসে অনির্দিষ্টকালের অবরোধ ডাকেন তার অনুসারী নেতা-কর্মীরা।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরী হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারসহ রোববার পাঁচ দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে -চবি অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি পালন করেন দিয়াজের অনুসারী ও সাধারণ শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রোববার ভোর ৬টা থেকে সাধারণ শিক্ষার্থীরা ও দিয়াজের পক্ষে সমর্থণকারীরা এ অবরোধ কর্মসূচি পালন করেন। অবরোধের কারণে বিশ্ববিদ্যালয়ের কোনো ধরনের ক্লাস শুরু হয়নি।

পাঁচ দফা দাবি হলো:

১. দিয়াজ হত্যা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরীকে প্রক্টরিয়াল বডি থেকে দ্রুত অপসারণ ও চাকরিচ্যুত করতে হবে।

২. এ হত্যা মামলার সুষ্ঠু তদন্তপূর্বক আদালতের নির্দেশ অনুযায়ী দ্রুত ব্যবস্থা গ্রহণ।

৩. দিয়াজ হত্যা মামলার সব আসামিকে দ্রুত গ্রেপ্তার ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে।

৪. আগের ময়নাতদন্ত বাতিল করে আবারো তা করতে হবে।

৫. শিক্ষায় সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সাধারণ শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি ও দিয়াজের অনুসারী মো. মামুন বলেন, ‘দিয়াজ হত্যার বিচার দাবিতে আমরা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছি।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আইন সম্পাদক আবু সাঈদ মারজান বলেন, দিয়াজ হত্যার সুষ্ঠু বিচার ও সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরীকে দ্রুত অপসারণ ও চাকরিচ্যুত করার দাবিতে আমরা এ অবরোধ কর্মসূচি পালন করছি।

ষোলোশহর স্টেশনের স্টেশন মাস্টার মো. শাহাবুদ্দিন জানান, সকাল থেকে অবরোধকারীরা শাটল ট্রেনটি অবরোধ করেছেন এজন্য বন্ধ আছে, কখন চলবে তা বলা যাচ্ছে না।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হুদা বলেন, আমরা বিষয়টি নিয়ে উপাচার্যের সঙ্গে বৈঠকে করবো। এ ঘটনায় আমরা সবাই মর্মাহত আর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমরাও চাই, দিয়াজের ঘটনায় সুষ্ঠু তদন্ত হোক।

গত রোববার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ২ নম্বর গেট এলাকার নিজ বাসা থেকে দিয়াজের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

দিয়াজ ইরফানকে হত্যা করা হয়েছে—এমন আলামত ময়নাতদন্ত প্রতিবেদনে মেলেনি, তিনি আত্মহত্যা করেছেন বলে মত দিয়েছেন চিকিৎসকেরা। ময়নাতদন্ত প্রতিবেদন পেয়ে গত বুধবার সাংবাদিকদের এ কথা জানায় পুলিশ। তবে এ প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে দিয়াজের পরিবারসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একটি অংশ। তারা বলছে, লাশের সুরতহাল প্রতিবেদনের সঙ্গে ময়নাতদন্ত প্রতিবেদনের কোনো মিল নেই।

এ ঘটনায় গত বৃহস্পতিবার দুপুরে দিয়াজ ইরফান চৌধুরীকে হত্যার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুসহ ছাত্রলীগের নয় নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। নিহত দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী বাদী হয়ে চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শিপলু কুমার দের আদালতে মামলাটি করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ