শিক্ষা

আগামী ১৫ দিনের মধ্যেই পৌঁছে যাবে নতুন বই: শিক্ষামন্ত্রী

নুরুল ইসলাম নাহিদ
নুরুল ইসলাম নাহিদ

আগামী ১৫ দিনের মধ্যেই স্কুল পর্যায়ে সব নতুন বই পৌঁছে দেয়া হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

রোববার রাজধানীর মাতুয়াইলে বইয়ের ছাপাখানা পরিদর্শন শেষে এ তিনি এ কথা জানান।

এরইমধ্য ৭০-৮০ ভাগ বই স্কুল পর্যায়ে পৌঁছে গেছে—মন্ত্রী বলেন, আগামী ১৫ দিনের মধ্যে সব বই পৌঁছে যাবে আর প্রতিবছরের মতো এবছরও নির্ধারিত ১ জানুয়ারিই দেশব্যাপী বই উৎসব পালিত হবে।

গতবারের চেয়ে এবার প্রায় তিন কোটি বই বেশি দেয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগের কারণে প্রতিবছরই শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ঝড়ে পড়া কমছে যার ফলে প্রতিবছরই বইয়ের সংখ্যা বাড়ানো হয়েছে।

গতবছর বই বিতরণ করা হয়েছিল ৩৩ কোটি ৩৭ লাখ ৪৭ হাজার ৯৭২টি—এবার বিতরণ করা হবে ৩৬ কোটি ২১ লাখ ৮২ হাজার ২৪৫টি বই।

মন্ত্রী বলেন, এবারই প্রথম ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৫টি ভাষার বই ছাপানো হয়েছে, ক্ষুদ্র-নৃগোষ্ঠীর অনেক ভাষার লিপি নেই—প্রাথমিকভাবে ৫টি ভাষার বই এবার দেয়া হচ্ছে।

তিনি বলেন, এ ব্রেইল বই দেয়া হবে, তবে সব দৃষ্টি প্রতিবন্ধীরা বই পাবেন সেটি এখনো নিশ্চয়তা নেই কারণ তাদের তথ্য পেতে সমস্যা হয়েছে।

বিশ্বব্যাংক ও এডিবির সঙ্গে চুক্তি থাকায় প্রাথমিক স্তরের বইয়ের ৩টি কাজ বিদেশি প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে— বাকি সব বই দেশীয় প্রতিষ্ঠানের মাধ্যমেই তৈরি করা হচ্ছে বলে জানান মন্ত্রী।

এ সময় আরো উপস্থিত ছিলেন শিক্ষাসচিব মো সোহরাব হোসাইন, এনসিটিবির চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা, এনসিটিবি সচিব (পাঠ্যপুস্তক) ড. মিয়া ইনামুল হক সিদ্দিকী প্রমুখ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ