শিক্ষা

রমেকে সংঘর্ষে আহত ৫

রংপুর মেডিকেল কলেজ (রমেক)
রংপুর মেডিকেল কলেজ (রমেক)

রংপুর মেডিকেল কলেজের (রমেক) ডক্টর মিলন হলে ইন্টার্ন চিকিৎসকদের দুই গ্রুপের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। পরে হলে তল্লাশী চালিয়ে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার রাত ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের বহিস্কৃত নেতা ফারহান ও উত্তমের নেতৃত্বে বহিরাগত ভাড়াটিয়া সন্ত্রাসীরা ডক্টর মিলন ছাত্রাবাসে হামলা চালায়। তারা ককটেল বিষ্ফোরণ ঘটায়।

ইন্টার্নি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার রাকিব ও ছাত্রলীগ নেতা রাসেলসহ ৫ জনকে কুপিয়ে গুরতর আহত করে তারা। হলের বেশ কয়েকটি কক্ষ ভাংচুর করে চালায় লুটপাট।

খবর পেয়ে পুলিশ ও মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় হলে তল্লাশি চালিয়ে পুলিশ ১০টি রড ও ৭টি ছুরি উদ্ধার করে।

এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ