শিক্ষা

রমেকে পঞ্চম দিনেও চলছে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

রংপুর মেডিকেল কলেজ (রমেক)
রংপুর মেডিকেল কলেজ (রমেক)

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা ৫ দফা দাবিতে পঞ্চম দিনের মতো অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন। ফলে চরম দুর্ভোগে পড়েছেন রোগী ও তাদের স্বজনেরা।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, হাসাপাতালের ছাত্রাবাসে হামলার ঘটনায় দোষীদের শাস্তি ও ক্যাম্পাসে পুলিশ ক্যাম্প স্থাপনসহ ৫ দফা দাবিতে মঙ্গলবার পঞ্চম দিনের মতো কর্মবিরতী পালন করেন ইন্টার্ন চিকিৎসকরা। বর্তমানে প্রতিটি ওয়ার্ডে একজন করে নার্স দায়িত্ব পালন করছেন।

ফলে রোগীগের চিকিৎসা ব্যহত হচ্ছে— চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের।

ইন্টার্ন চিকিৎসকরা জানিয়েছে নিরাপত্তা নিশ্চিতসহ ৫ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যহত থাকবে।

রমেকের উপাধ্যক্ষ ডা. নুরুজ্জামান লাইজু বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সমস্যা সমাধানের উদ্যোগ নেয়া হচ্ছে।

গত সোমবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শহীদ ডা. মিলন ছাত্রাবাসে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে হয়। সংঘর্ষে ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি রাকিবসহ ৫ জন গুরুতর আহত হন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ