অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষার ফলাফল আগামী ২৯ ডিসেম্বর প্রকাশ করা হবে।
এবছর ২৪ লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন বলেন, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল ২৯ ডিসেম্বর প্রকাশ করা হবে।
মঙ্গলবার সচিবালয়ে তিনি সাংবাদিকদের জানান, আগামী ২৯ ডিসেম্বর সকালে প্রধানমন্ত্রীর কাছে জেএসসি-জেডিসির ফলাফল তুলে দেয়া হবে। পরে দুপুরে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফলাফলের বিস্তারিত তথ্যী প্রকাশ করা হবে।
গত ১ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত জেএসসি-জেডিসি পরীক্ষা হওয়ার কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ৬ নভেম্বরের জেএসসির বরিশাল, চট্টগ্রাম ও কুমিল্লা বোর্ড এবং জেডিসির সারাদেশের পরীক্ষা স্থগিত করা হয়। জেএসসির স্থগিত পরীক্ষা ১২ নভেম্বর এবং জেডিসির পরীক্ষা হয় ১৯ নভেম্বর নেয়া হয়।
দেশের দুই হাজার ৭৩৪টি কেন্দ্রে এবার ২৪ লাখ ১২ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী জেএসসি-জেডিসি পরীক্ষায় অংশ নেয়।