শিক্ষক ও শিক্ষার্থীদের জঙ্গিবাদের কবল থেকে রক্ষা করতে আইনী ব্যবস্থার পাশাপাশি সামাজিক আন্দোলন জোরদার করতে হবে এ মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
পরিবার, শিক্ষক, সমাজসহ সবাইকে শিক্ষার্থীদের ওপর নজর রাখার তাগিদও দিয়েছেন তিনি।
মঙ্গলবার রাজধানীতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে মাধ্যমিক ও শিক্ষাবোর্ড আয়োজিত " শিক্ষার উন্নত পরিবেশ, জঙ্গিবাদ মুক্ত শিক্ষাঙ্গন শীর্ষক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
নতুন বছরের শুরুতেই সারাদেশে ৩৬ কোটির বেশি পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়ারও আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।
নাহিদ বলেন, ইসলামে জঙ্গিবাদের অবস্থান নেই, দেশের ভার্বমূতি নষ্ট করতে স্বাধীনতাবিরোধীরা জঙ্গিবাদে মদদ দিচ্ছে।
জঙ্গিবাদে জড়িয়ে শিক্ষার্থী, শিক্ষকরা যাতে বিপথে না যায় তার জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলার তাগিদ দিন তিনি।
শিক্ষার্থীদের স্কুলমুখী করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠদানে জোর দেয়ার পাশাপাশি, খেলাধূলা, সাংস্কৃতি কর্মকাণ্ড বাড়াতেও শিক্ষকদের আহ্বান জানান তিনি।
আগামী ১ জানুয়ারিতে সারাদেশে ৩৬ কোটির বেশি পাঠ্যবই শিক্ষার্থীদে হাতে তুলেও দেয়ারও কথা বলেন তিনি।