পঞ্চম শ্রেণি স্তরের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার ৯৮.৫১% আর এ পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৮১ হাজার ৮৯৮ জন।
একই স্তরের ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার ৯৫.৮৫%। আর জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৯৪৮ জন।
বৃহস্পতিবার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফল সংক্রান্ত এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।
এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেয়া হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: