শিক্ষা

সারাদেশে চলছে বই উৎসব

সারাদেশে চলছে বই উৎসব
সারাদেশে চলছে বই উৎসব

আজ-রোববার থেকে সারাদেশে শুরু হয়েছে পাঠ্যপুস্তক উৎসব। প্রতিবছরের মতো শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে এই উৎসবের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বছরের শুরুতেই নতুন ক্লাসের নতুন বই পেয়ে আনন্দে-উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে লেখাপড়ায় আগ্রহ বাড়ানোর সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষক-অভিবাবকরা।

নতুন বই পাওয়ার অপেক্ষায় ছিল ছোট ছোট শিশুরা। তবে এই অপেক্ষা অন্য কিছুর জন্য নয়-অপেক্ষা নতুন ক্লাসের নতুন বইটি হাতে পাওয়ার। অপেক্ষার ক্ষণ শেষ হতেই যেন উচ্ছ্বাসে উদ্বেলিত শিক্ষার্থীরা। বছরের শুরুতে নতুন বই পেয়ে শিক্ষার্থীদের চোখেমুখে খুশির ঝিলিক।

বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে লেখাপড়ায় আগ্রহ বাড়ানোর সরকারের এ উদ্যোগ প্রশংসনীয় বলে জানান শিক্ষক-অভিবাবকরা।

গণভবনে গতকাল ২০১৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এনসিটিবি চেয়ারম্যন অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা বলেন, সরকার ২০১৭ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ৪ কোটি ২৬ লাখ ৩৫ হাজার ৯২৯ জন শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ৩৬ কোটি ২১ লাখ ৮২ হাজার ২৪৫টি পাঠ্যপুস্তক বিতরণ করছে।

তিনি জানান, সারাদেশে ইবতেদায়ী, দাখিল, দাখিল ভোকেশনাল, এসএসসি ভোকেশনাল, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে এসব বই বিতরণ করা হবে।

এনসিটিবি চেয়ারম্যান বলেন, প্রথমবারের মতো শিক্ষকদের জন্য সৃজনশীল প্রশ্নপত্র পদ্ধতি সমাধানের গাইড লাইন প্রকাশ করা হয়েছে। প্রাথমিক স্তরের শিক্ষকদের জন্য ৬০ লাখ ১ হাজার ২৪টি ও মাধ্যমিক স্তরের শিক্ষকদের জন্য ৪৬ লাখ ৬৬ হাজার ৬৬৪টি গাইড বই তৈরি করা হয়েছে।

তিনি জানান, ২০১৬ শিক্ষাবর্ষে ৪ কোটি ৪৪ লাখ ১৬ হাজার ৭২৮ জন প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ী, মাধ্যমিক, দাখিল ও কারিগরি শিক্ষার্থীর মাঝে ৩৩ কোটি ৩৭ লাখ ৬২ হাজার ৭৭২টি পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করা হয়েছিল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ