ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের এক ছাত্রকে নিথর অবস্থায় হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
জানা গেছে, অপু সরকার নামের নিহত ছাত্রটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিন বিভাগের ২২তম ব্যাচের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের ধামরাইয়ে।
অপুর রুমমেটদের কাছ থেকে জানা গেছে, সকালে ঘুম থেকে না ওঠায় অপুর কাছে গেলে তাকে নিথর অবস্থায় পরে থাকতে দেখা যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মৃতদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: