শিক্ষা

শিক্ষার্থীরা যাতে জঙ্গিবাদে জড়িয়ে না পরে সতর্ক থাকার আহ্বান

নুরুল ইসলাম নাহিদ
নুরুল ইসলাম নাহিদ

শিক্ষার্থীরা যাতে সন্ত্রাস-জঙ্গিবাদে জড়িয়ে না পরে সেদিকে সতর্ক থাকতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন উপলক্ষে অনুষ্ঠিত আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, শুধু জ্ঞান অর্জনই নয় আগামী দিনের বাংলাদেশের যোগ্য নেতৃত্ব যাতে দিতে পারে সেভাবেই শিক্ষার্থীদের তৈরি করতে হবে। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে চলতে হবে বলে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।

প্রতিষ্ঠার প্রায় আড়াই দশক পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৭ জানুয়ারি।

প্রথম সমাবর্তনকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে জাতীয় জাদুঘরের সামনে আনন্দ শোভাযাত্রার আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বর্ণিল শোভাযাত্রার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

এসময় শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, একসময়ে জাতীয় বিশ্ববিদ্যালয় ছিল দুর্নীতির অন্যতম স্থান— বিএনপি-জামাত সরকারের সময়ে আইন অমান্য করে এক হাজারেরও ওপরে জনবল নিয়োগ দেয়া হয়।

সন্ত্রাস-জঙ্গিবাদে যাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়িয়ে না পড়ে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে শিক্ষকদের দিক-নির্দেশনা দেন শিক্ষামন্ত্রী।

সমাবর্তনে ১৯৯৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত উত্তীর্ণ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীরা অংশ নেবেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ