শিক্ষা

শিক্ষা ব্যবস্থার নেতিবাচক ধারণা দূর করতে মন্ত্রীর নির্দেশনা

নুরুল ইসলাম নাহিদ
নুরুল ইসলাম নাহিদ

শিক্ষা ব্যবস্থা নিয়ে সমাজে যে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে— তা দূর করতে শিক্ষকদের উদ্যোগ নেয়ার দিক নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বুধবার সকালে বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

একইসঙ্গে শিক্ষার মান নিয়ে শিক্ষার্থীদের সমালোচনা না করে, নীতি-নির্ধারকদের পরামর্শ দেয়ারও তাগিদ দেন তিনি।

শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার মান নিয়ে বিশিষ্টজনদের নানা বক্তব্যের সমালোচনা করে শিক্ষামন্ত্রী বলেন, এতে শিক্ষার্থীদের উৎসাহের ওপর নেতিবাচক প্রভাব পড়ে।

আর শিক্ষাখাতে সরকারের সাফল্য তুলে ধরে তিনি আরো বলেন, এ সাফল্যের মাঝেও ভুলত্রুটি রয়েছে তা কাটিয়ে ওঠার চেষ্টা করছে সরকার।

সমালোচনার পাশাপাশি সরকারের সফলতার তথ্যও তুলে ধরার আহ্বান জানান এবং শিক্ষকদের পাঠদানে আরও বেশি মনযোগী হওয়ার তাগিদ শিক্ষামন্ত্রী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ