ব্রিটেনে উচ্চ শিক্ষাগ্রহণে আগ্রহীদের জন্য শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘এডুকেশন ইউকে ফেয়ার-২০১৭’।
বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিল কার্যালয়ে এ মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।
বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক। এতে অংশ নিয়েছে ব্রিটেনের ২১টি বিশ্ববিদ্যালয়।
মেলায় আসতে শিক্ষার্থীদের ব্রিটিশ কাউন্সিলের ওয়েব সাইটে গিয়ে নির্দিষ্ট লিংকে রেজিস্ট্রশন করতে হবে আর মেলা চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত।
আগামী ২৯ জানুয়ারি চট্টগ্রামে ও পহেলা ফেব্রুয়ারি সিলেটে অনুষ্ঠিত হবে ‘এডুকেশন ইউকে ফেয়ার’।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: