শিক্ষা

গাইবান্ধায় স্কুল আগুনে পুড়িয়ে দেয়ার প্রতিবাদে মানববন্ধন

 গাইবান্ধায় স্কুল আগুনে পুড়িয়ে দেয়ার প্রতিবাদে মানববন্ধন
গাইবান্ধায় স্কুল আগুনে পুড়িয়ে দেয়ার প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধার সদর উপজেলার কামারজানি ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয় কুন্দেরপাড়া গণ উন্নয়ন একাডেমি আগুনে পুড়িয়ে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

এদিকে, রোববার দুপুরে এই ঘটনার প্রতিবাদে স্কুলচত্বরে ছাত্র জমায়েত করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। গাইবান্ধা শহরের ডিবি রোডের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করে বেশ কয়েকটি সংগঠন। অন্যদিকে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জেলা মানবাধিকার ফোরাম, মানবাধিকার সংরক্ষণ পরিষদ, মানবাধিকার নাট্য পরিষদসহ অন্যান্যরা এ কর্মসূচির আয়োজন করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান বলেন, আসন্ন এসএসসি পরীক্ষার পরীক্ষার্থীদের পুড়ে যাওয়া প্রবেশপত্র আনতে দিনাজপুর শিক্ষাবোর্ডে শিক্ষকরা গিয়েছেন। প্রবেশপত্র পেতে কোনো অসুবিধা হবে না বলে তিনি জানান।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান বলেন, আগুনে বিদ্যালয় পুড়ে যাওয়ার অলামত সংগ্রহ করা হয়েছে। আলামত পরীক্ষার জন্য বিশেষজ্ঞ টিম ঘটনাস্থলে যাবে। অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশি তদন্ত চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

এসময়, বক্তারা বলেন, কুন্দেরপাড়া গণ উন্নয়ন একাডেমি ১৬ বছর ধরে চরাঞ্চলের শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। যে সন্ত্রাসী চক্র দেশের উন্নয়ন ও নারী শিক্ষাকে বাধাগ্রস্ত করতে চায় তারাই সুপরিকল্পিতভাবে চরাঞ্চলের শিক্ষার উন্নয়নে নিয়োজিত শিক্ষা প্রতিষ্ঠানটিকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে।

এসময়, বক্তারা অবিলম্বে দুর্বৃত্তদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনার দাবি জানান।

গত বৃহস্পতিবার রাতে গাইবান্ধার কামারজানি ইউনিয়নে ব্রহ্মপুত্র নদের কুন্দেরপাড়া চরে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে কুন্দেরপাড়া ‘গণ উন্নয়ন একাডেমি’ নামের মাধ্যমিক বিদ্যালয়টি পুড়িয়ে দেয়। গতকাল থেকে খোলা আকাশের নিচে অস্থায়ী তাঁবুতে শিক্ষার্থীরা ক্লাশ করছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ