আগামী ২ ফেব্রুয়ারি শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা—এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন পরীক্ষার্থী।
যা গত বছরের তুলনায় পরীক্ষার্থী বেড়েছে এক লাখ ৩৫ হাজার ৯০ জন।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
আগামী ২ ফেব্রুয়ারি শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা আর শেষ হবে মার্চের প্রথম সপ্তাহে। মোট পরীক্ষার্থীর মধ্যে আট বোর্ডের অধীন এসএসসি পরীক্ষার্থী ১৪ লাখের কিছু বেশি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: