শিক্ষাকে সাম্প্রদায়ীকীকরণ করে মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিশিষ্টজনেরা।
বক্তারা বলেন, এর মাধ্যমে ভবিষ্যত প্রজন্মের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হচ্ছে।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সুশাসনের জন্য নাগরিক (সুজন) বাংলাদেশের শিক্ষাধারার গতিপ্রকৃতি শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এসব কথা উঠে আসে।
সুপরিকল্পতিকভাবে শিক্ষাকে হেফাজতি করণের মধ্যদিয়ে আগামী প্রজন্মকে একটি বিপজ্জনক অবস্থানে ঠেলে দেয়া হচ্ছে বলে অভিযোগ রুহিন হোসেন প্রিন্স ও হায়দার আকবর খান রনো।
এই সমস্যা থেকে বের হয়ে আসতে হলে সতর্ক হয়ে কাজ করার পরামর্শ দেন ড. তোফায়েল আহমেদ ও সুজনের নির্বাহী সম্পাদক বদিউল আলম মজুমদার।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: