শিক্ষা

শিক্ষার্থীদের পিঠের ওপর হেঁটে যাওয়ার ঘটনার প্রতিবেদনের পর ব্যবস্থা

নুরুল ইসলাম নাহিদ
নুরুল ইসলাম নাহিদ

চাঁদপুরে শিক্ষার্থীদের পিঠের ওপর দিয়ে হেঁটে যাওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

তদন্ত শেষে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয়া হবে— এ কথা উল্লেখ করে তিনি এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি যাতে না হয় সে বিষয়েও ব্যবস্থা নেয়া হবে।

শুক্রবার রাজধানীতে আয়োজিত শিক্ষামন্ত্রীদের আর্ন্তজাতিক সম্মেলন-"ই-নাইন' বিষয়ে এক প্রেসব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জাবাবে তিনি এসব কথা বলেন।

গত সোমবার চাঁদপুরের হাইমচরের নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ডিসপ্লে প্রদর্শনের সময় শিক্ষার্থীদের পিঠের ওপর দিয়ে জুতা পায়ে হেঁটে যান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর হোসেন পাটোয়ারী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়লে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে।

ওই ঘটনায় বুধবার রাতে নূর হোসেন পাটোয়ারীসহ পাঁচজনকে আসামি করে হাইমচর থানায় মামলা দায়ের করেন আহমেদ আলী নামের এক অভিভাবক।

আজ সকালে রাজধানীতে আয়োজিত শিক্ষামন্ত্রীদের আর্ন্তজাতিক সম্মেলন- 'ই নাইন' বিষয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

মন্ত্রী বলেন, এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে—তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ধরনের কাজ অন্যায় অভিহিত করে আর যাতে না ঘটে সেব্যাপারেও ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান মন্ত্রী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ