শিক্ষা

শিশু শিক্ষার্থীর চিঠি পেল প্রধানমন্ত্রী, স্কুল পাচ্ছে দোতলা ভবন

শিশু শিক্ষার্থীর চিঠি পেল প্রধানমন্ত্রী, স্কুল পাচ্ছে দোতলা ভবন
শিশু শিক্ষার্থীর চিঠি পেল প্রধানমন্ত্রী, স্কুল পাচ্ছে দোতলা ভবন

বিদ্যালয়ের জীর্ণদশার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়ে এক শিশুছাত্রের লেখা চিঠির পর দোতলা ভবন কাম সাইক্লোন শেল্টার পাচ্ছে বরগুনার বেতাগীর ৩৪ নম্বর জলিশাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ অনুষ্ঠানে পদকগ্রহণ করার সময় পঞ্চম শ্রেণির ছাত্র মাইনুল ইসলাম প্রধানমন্ত্রীর হাতে স্কুল ভবন নির্মাণের জন্য নিজের লেখা চিঠি তুলে দেন। তার আবেদনে সাড়া দিয়ে দ্রুততম সময়ে স্কুল ভবন নির্মাণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ব্যবসায়ী মোহাম্মদ আসাদুজ্জামান ও শিক্ষিকা নুরুন্নাহারের ছেলে মাইনুল ইসলাম।

গত ২৯ জানুয়ারি জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে পদক বিতরণের সময় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাইনুল ইসলাম প্রধানমন্ত্রীর হাতে একটি চিঠি তুলে দেন। ওই চিঠিতে মাইনুল উল্লেখ করেন, তার বিদ্যালয়টি বেড়িবাঁধের বাইরে ব্যারেরদোন নদীর তীরে অবস্থিত হওয়ায় প্রতিবার জোয়ারের সময় পানিতে প্লাবিত হয়। এতে শিক্ষার্থীদের পড়িশোনার ব্যঘাত ঘটে ও খেলাধুলা করতে কষ্ট হয়।

মাইনুলের আবেদনে সাড়া দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্রুততম সময়ের মধ্যে মাইনুলের স্কুলের জন্য একটি দ্বিতল ভবন নির্মাণের নির্দেশ দেন তিনি। এতে উচ্ছসিত স্কুলছাত্র মাইনুল।

ছেলের চিঠির আহবানে সাড়া দেয়ায় গর্বিত মাইনুলের বাবা-মাও।

বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ব্যবসায়ী মো. আসাদুজ্জামানের ছেলে মাইনুল ইসলাম। তার মা মোসা. নুরুন্নাহার একজন শিক্ষিকা। বর্তমানে তিনি মাইনুলের স্কুল জলিশাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত। এক ভাই ও এক বোনের মধ্যে বড় মাইনুল। ছোট বোন মারজিয়ার বয়স চার বছর। মাইনুলের মা মোসা. নুরুন্নাহার বলেন, তাঁর ছেলে মাইনুল প্রথম শ্রেণি থেকে প্রতি ক্লাসেই প্রথম স্থান অধিকার করে আসছে।

ভবন নির্মাণের নির্দেশনা দিয়ে গত ১ ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দেয় গণশিক্ষা অধিদপ্তর।

জলিশাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুল ইসলাম বলেন, ১৯৪৩ সালে প্রতিষ্ঠিত হয় জলিশাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। ১৯৭৩ সালে বিদ্যালয়টি জাতীয়করণ হয়। বর্তমানে এ বিদ্যালয়ে ছয়জন শিক্ষক ও ২৩০ শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়টি প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়ে আসছে। প্রধান শিক্ষক জানান, স্কুলের প্রথম ভবনটি এখন জরাজীর্ণ। সাত-আট বছর আগে পিডিপি-২ এবং এডিবির অর্থায়নে দুটি ভবন নির্মাণ করা হলেও তাতে শিক্ষার্থীদের স্থান সংকুলান হয় না। এই অবস্থায় স্কুলের নতুন ভবন জরুরি হয়ে পড়ে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ