দেশের ক্ষুদে গণিতবিদরা— এবার ব্রাজিল থেকে বিশ্ব জয় করে ফিরবে বলে আশা করছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড।
শুক্রবার সকালে রাজধানীর সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে শুরু হওয়া দুদিনব্যাপী গণিত উৎসব -২০১৭ ও পঞ্চদশ গণিত অলিম্পিয়াডে উদ্যোক্তারা এমন কথা বলেন।
এবার ১ হাজার ১২০ জন শিক্ষার্থী এ উৎসবে অংশ নিয়েছে। পরে আরো যাচাই-বাছাই শেষে নির্বাচিতরা আগামী জুলাইয়ে ব্রাজিলের গণিত অলিম্পিয়াডে অংশ নেবে।
ওরা সবাই ক্ষুদে গণিতবিদ। গণিতের সব জটিল ধাঁধাঁ সমাধান করে, সারা দেশের ২২ হাজার শিক্ষার্থীর মধ্য থেকে, উঠে এসেছে ওরা ১ হাজার ১২০ জন। আপস.
লক্ষ্য আগামী জুলাইতে ব্রাজিলে অনুষ্ঠেয় ৫৮তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড। চোখে-মুখে তাই বিশ্ব জয়ের স্বপ্ন। আপস.
বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের এটি ১৫তম বছর। এর মধ্যেই এই ক্ষুদে গণিতবিদদের হাত ধরে, আন্তর্জাতিক অঙ্গনে এসেছে অনেক সাফল্য। এমনটিই জানালেন প্রতিষ্ঠানের সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী।
দেশের শীক্ষার্থীদের মধ্য থেকে গণিত ভীতি অনেকটাই দুর হয়েছে, আর আগামীতেও ক্ষুদে গণিতবিদরা দেশকে নিয়ে যাবে অনন্য উচ্চতায়, এমনটিই আশা করেন তিনি।
উৎসবের প্রথমদিনে গণিত অলিম্পিয়াড ছাড়াও- সিসিমপুর, ওয়াটার রকেট উৎক্ষেপন, সাইকেল স্টান্ড, সুডোকু প্রতিযোগিতা, বই মেলাসহ থাকছে নানা আয়োজন।