এখনো যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় সরকার নির্ধারিত বিধি-বিধান মেনে চলছে না-শিগগিরই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
রোববার ইন্ডিপেনডেন্ট ইউনির্ভাসিটি, বাংলাদেশ- আই ইউ বির ১৮তম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্নাতক ডিগ্রিধারীরা তাদের মেধা-মনন কাজে লাগিয়ে বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবেন এমন প্রত্যাশা করেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ ও মধ্যম আয়ের দেশ গড়তে তরুণদের অংশগ্রহণ অপরিহার্য।
অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে ছিলেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: