ভর্তি পরীক্ষায় জালিয়াতি, মারামারিসহ পাঁচটি অভিযোগে ২১ শিক্ষার্থীকে বুধবার বহিষ্কার করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়- জাবি কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের শিক্ষা শাখা সূত্র থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
শিক্ষা শাখা সূত্র জানা গেছে, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ২১ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়। বহিষ্কৃত ২১ শিক্ষার্থীর মধ্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীও রয়েছেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: